কে বুঝতে পারে সাঁইয়ের কুদরতি

কে বুঝতে পারে সাঁইয়ের কুদরতি

অগাধ জলের মাঝে জ্বলছে বাতি ।।

 

বিনা কাষ্টে অনল জ্বলে

জল রয়েছে বিনা স্থলে

আখের হবে জলানলে

প্রলয় অতি ।।

 

অনলে জল গরম হয় না

জলে সে আগুন নেভে না

এমনি সে কুদরতি কারখানা

দিবারাতি ।।

 

যেদিন জলে ছাড়বে হুংকার

নিভে যাবে আগুনের ঘর

লালন বলে সে দিন বান্দার

কী হয় গতি ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫