গোষ্ঠে চল হরি মুরারি

গোষ্ঠে চল হরি মুরারি

লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুলবিহারী ।।

 

তুই আমাদের সঙ্গে যাবি

বনফল সব খেতে পাবি

আমরা ম’লে তুই বাঁচাবি

তাই তোরে সাঙ্গ করি ।।

 

ওরে ও ভাই কেলে সোনা

চরণে নূপুর নে না

মাথায় মোহনচূড়া দে না

ধড়া পর বংশীধারী ।।

 

যে ত্বরাবে ঐ ত্রিভুবন

সেই যাবে আজ গোষ্ঠের কানন

ঠিক রেখ মন অভয়চরণ

লালন ঐ চরণের ভিখারী ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫