এসো হে অপারের কান্ডারী

এসো হে অপারের কান্ডারী

পড়েছি অকূল পাথারে

দাও এসে চরণতরী  ।।

প্রাপ্ত পথও ভুলেছি এবার

ভবরোগে ভুগব কত আর

তুমি নিজগুনে শ্রীচরণ দাও আমায়

তবে কূল পেতে পারি  ।।

ছিলাম কোথায় এলাম হেথায়

আবার আমি যাই যেন কোথায়

তুমি মনরথের সারথি হয়ে

স্বদেশে নাও মনেরি  ।।

পতিত পাবন নাম তোমার গো সাঁই

পাপী তাপী তাইতে দেয় দোহাই

অধীন লালন ভণে তোমা বিনে

ভরসা কারে করি  ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫