কেন ডুবলি না মন গুরুর চরণে

কেন ডুবলি না মন গুরুর চরণে

এসে কাল শমন বাঁধবে কোন দিনে  ।।

নিদ্রাবশে নিশি গেল

বৃথা কাজে দিন ফুরাল চেয়ে দেখলিনে

এবার গেলে আর হবেনা

পড়বি কুক্ষণে  ।।

আমার পুত্র আমার দারা

সঙ্গে কেউ যাবেনা তারা যেতে শ্মশানে

আসতে একা যেতে একা

তা কি জানিস নে  ।।

এখনও তোর আছে সময়

সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে

সিরাজ সাঁই বলেরে লালন

ভ্রমে ভুলিস নে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫