সামান্যে কি সে ধন পাবে

সামান্যে কি সে ধন পাবে

দ্বীনের অধীন হয়ে চরণ সাধিতে হবে  ।।

গুরুপদে কী না হল

কত বাদশা বাদশাহী ছাড়িল

কত কুলবতীর কূল গেল

কালারে ভেবে  ।।

গুরুপদে কতজনা 

বিনামূল্যে হয়ে কেনা

করে গুরুর দাস্যপনা

সে ধনের লোভে  ।।

কত যোগী মুনি ঋষি

যুগ যুগান্তর বনবাসী

পাবে বলে কালশশী

বসেছে স্তবে  ।।

গুরুপদে যাহার আশা

অন্য ধনে নাই লালসা

লালন ভেড়োর বুদ্ধি নাশা

মরল ধোঁয়াশা ভেবে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫