এ জনম গেলরে অসার ভেবে

এ জনম গেলরে অসার ভেবে

পেয়েছ মানব জনম হেন দুর্লভ জনম আর কি হবে  ।।

জননীর জঠরে যখন

অধোমুন্ডে ছিল রে মন

বলেছিলে করব সাধন

এখন কী তা মনে হয় না ভবে  ।।

কারে বল আমার আমার

তুমি বা কার আজ কেবা তোমার

যাবে সকল গোমর

যেদিন শমন রায় আসিবে  ।।

এদিনে সেদিন ভাবিলে না

কি ভেবে কি কর মনা

লালন বলে যাবে জানা

হারলে বাজি কাঁদলে কি আর পাবে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫