আপনারে আপনি চিনি নে

আপনারে আপনি চিনি নে

দিন দোনের পর যার নাম অধর তারে চিনব কেমনে  ।।

আপনারে চিনতাম যদি

মিলত অটল চরণ নিধি

মানুষের করণ হত সিদ্ধি

শুনি আগম পুরাণে  ।।

কর্তা রূপের নাই অন্বেষণ

আত্মারই কি হয় নিরুপন

আত্মতত্বে পায় শতধন

সহজ সাধক জনে  ।।

দিব্যজ্ঞানী যেজন হল

নিজ তত্ত্বে নিরঞ্জন পেলো

সিরাজ সাঁই কয় লালন র’ল

জন্ম অন্ধ নিজ গুনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫