মনরতি সে রিপুর বশে রাত্রি দিনে

মনরতি সে রিপুর বশে রাত্রি দিনে

মনের গেলো না স্বভাব কিসে মেলে ভাব সাধুর সনে  ।।

নিজ গুনে যা করে সাঁই

তা বিনে আর ভরসা নাই

জানা মোর মনের ভক্তির জোর

যে রূপ মনে  ।।

বলি সে শ্রী চরণ

যদি মনে হয় কখন

তেমনি উঠে হয় দুষ্ট সে সময়

বৈদিক টানে  ।।

দিনে দিনে ফুরায়ে গেল

রঙমহল অন্ধকার হল

লালন বলে হায় কি করি উপায়

পথ দেখি না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫