ফের প’লো তোর ফকিরিতে

ফের প’লো তোর ফকিরিতে

যে ঘাটে মারা ফিকির-ফাকার ডুবে ম’লি সেই ঘাটেতে  ।।

 

ফকিরি সে এক নাচাড়ি

অধর ধরে দিতাম বেড়ি

পাস্তানি খোলা দুয়ারি

তাই দেখে রেখেছি পেতে  ।।

 

না জেনে ফিকিরি আঁটা

শিরেতে পরালাম জটা

সার হলো ভাং ধুতরা ঘোটা

ভজন-সাধন সব চুলাতে  ।।

 

ফকিরি-ফিকিরি করা

হতে হবে জ্যান্তে মরা

লালন কয় নেংটি এড়া

আঁট বসে না কোন মতে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

রবীন্দ্রনাথ-সংগৃহীত লালনের গানের পাণ্ডুলিপিঃ আবুল আহসান চৌধুরী

বাঙালির লোকধর্ম হিসেবে বাউলের মত ও সাধনার ধারা যথেষ্ট প্রাচীন হলেও গুরুবাদী সংগীতাশ্রয়ী এই মরমি সম্প্রদায়ের সাধকদের রচিত আদি গানের

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫