না হলে মন সরলা কি ধন মেলে কোথায় ঢুঁড়ে

না হলে মন সরলা        কি ধন মেলে কোথায় ঢুঁড়ে

হাতে হাতে বেড়াও কেবল             তওবা পড়ে  ।।

 

মুখে যে পড়ে কালাম

তাইরি সুনাম হুজুর বাড়ে 

ও যার মন খাঁটি নয় বাঁধলে কি হয়

বনে কুঁড়ে  ।।

 

মক্কা মদিনা যাবি 

ধাক্কা খাবি মন না মুড়ে

হাজি নাম পাড়ানোর লভ্য কেবল

জগৎ জুড়ে  ।।

 

মন যার হয়েছে খাঁটি

মুখে যদি গলদ পড়ে

তাতে খোদা নারাজ নয়রে

লালন ভেড়ে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫