একি আজগুবি এক ফুল

একি আজগুবি এক ফুল

ও তার কোথায় বৃক্ষ কোথায় আছে মূল  ।।

 

ফুটেছে ফুল মান সরোবর

স্বর্ণগোঁফা ভ্রমরা তার

কখন মিলন হয় রে দোহার

রসিক হলে জানা যায় রে স্থুল  ।।

 

শম্ভু বিম্বু নাই রে সে ফুলে

মধুকর কেমনে খেলে

পড় সহজ প্রেম-ইস্কুলে

জ্ঞানের উদয় হলে যাবে ভুল  ।।

 

শনি মুকুল এরা দু’জন

সে ফুলে হইল সৃজন

সিরাজ সাঁই বলে রে লালন

ফুলের ভ্রমণ কে তা করগে উল্‌  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫