এক আসমানি চোর ভবের শহর লুটছে সদাই

এক আসমানি চোর ভবের শহর লুটছে সদাই

আস-যাওয়া কেমন রাহা কে দেখছ বলো আমায়  ।।

 

শহর বেড়ে অঘাত দোরে

মাঝখানে ভাবের মন্দিরে সেই নিগুম যায়গায়

তার পবনদ্বারে চৌকি ফেরে

এমন ঘরে চোর আসে যায়  ।।

 

এক শহর চব্বিশ জেলা

ডাক কামান ছাড়ে দু’বেলা বলিয়ে জয় জয়

ধন্য চোরে এ ঘর মারে

রাখে না কাহার ভয়  ।।

 

মন বুদ্ধির অগোচর চোরা

আজ বললে কি পাবি তোরা আমার এই কথায়

লালন বলে ভাবুক হলে

চোরের ধাক্কা লাগি তার গায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫