ও মন বাতাস বুঝে ভাসাও রে তরী

ও মন বাতাস বুঝে ভাসাও রে তরী

তেহাটা ত্রিবেণীর তোড় তুফান ভারি  ।।

 

এসে অসার কাষ্ঠের নাও

তাতে বিষম বদ হাওয়াও

কুপাকে কুপ্যাঁচে পড়ে

প্রাণে মরি  ।।

 

মহাজনের ধন এনে

ডুবাইলাম ঐ ত্রিপিনে

মাড়ুয়াবাদীর মত বুঝি

যায় পড়িয়ে ধরি  ।।

 

কত কত মহাশয়

সেই নদীতে মারা যায়

লালন বলে বুঝবো রে মন

তোর মাঝিগিরি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫