এক ফুলের মর্ম জানতে হয়

এক ফুলের মর্ম জানতে হয়

যে ফুলে অটল বিহারী শুনতে লাগে ভয়  ।।

 

ফুলে মধু প্রফুল্লতা

ফলে তার অমৃত সুধা

এমন ফুল দুনিয়ায় পয়দা

জানিলে দুর্গতি যায়  ।।

 

চিরদিন সেহি যে ফুল

দিন দুনিয়ার মকবুল

যাতে পয়দা দীনের রসুল

সে ফুল তো সামান্য নয়  ।।

 

জন্মপথে ফুলের ধ্বজা

ফুল ছাড়া নাই গুরুপূজা

সিরাজ সাঁই কয় এ ভেদ বোঝা

লালন ভেড়োর কার্য নয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫