আকারে ভজন সাকারে সাধন তায়

আকারে ভজন সাকারে সাধন তায়

আকার সাকার অভেদ রূপ জানতে হয়  ।।

 

ভজনের মূল নর-আকার

গুরু-শিষ্য হয় প্রচার

সাকার রূপেতে আকারে নির্ণয়

আকার ছাড়া সাকার রূপ নাহি রয়  ।।

 

পুরুষ প্রকৃতি আকার

যুগল ভজন প্রচার

নায়ক-নায়িকার যোগমাহিত্ম্য

যোগের সাধন জানতে হয়  ।।

 

অযোনী সহজ রূপ সংস্কার

স্বরূপে দুইরূপ হয় নিহার

স্বরূপে রূপের স্বরূপ কয়

অবোধ লালন তাই জানায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫