করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন

প্রেম সাধিতে ফাঁপড়ে ওঠে কামনদীর তুফান  ।।

 

প্রেম-রত্নধন পাবার আশে

ত্রিবেণী ঘাট বাঁধলাম কষে

কামনদীর এক ধাক্কা এসে

ছুটে যায় বাঁধন-ছাদন  ।।

 

বলবো কিসে প্রেমের কথা

কাম হয়েছে প্রেমের লতা

কামছাড়া প্রেম যথাতথা

নয় সে আগমন  ।।

 

পরমগুরু প্রেম-প্রকৃতি

কামগুরু হয় নিজ পতি

কামছাড়া প্রেম রয় কি গতি

ভাবে কয় লালন  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫