কাল কাটালি কালের বশে

কাল কাটালি কালের বশে

এ তো যৌবনকাল কামে চিত্তকাল 

কোন কালে তোর হবে দিশে ।।

 

যৌবনকালের কালে কামে দিলি মন

দিনে দিনে হারা হলি পিতৃধন

গেল নবিন জোর, আঁখি হল ঘোর

কোনদিন ফিরবে রে কাল শমন এসে ।।

 

যাদের সঙ্গে রঙ্গে রলি চিরকাল

কালাকালে তারাই হল কাল

মন রে জানো না, তাদের গুনপনা

ধনীর ধন গেল সব রিপুর বশে ।।

 

বাদি-ভেদী বিবাদী সবাই 

সাধন সিদ্ধি করতে না দেয়

লাটের গুরু হয় লালচ মহাশয়

ডুরি দাও রে লালন লোভ লালসে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫