কারণ নদীর জলে একটা যুগল মীন খেলছে নীরে 

কারণ নদীর জলে একটা যুগল মীন খেলছে নীরে 

ঢেউয়ের উপর ফুল ফুটেছে তার উপর চাঁদ ঝলক মারে  ।।

 

চাঁদ-চকোর খেলে যখন

একটা যুগল মীন মিলন হয় তখন

তার উপর সাঁইয়ের দরশন

সুধা ভাসে মৃণালতীরে  ।।

 

শুকনা জমিন জলে ভাসে

আজব ধন্য লীলা গঙ্গা আসে

সে নিরন্তর মীন ভাসে

কুম্ভ ভাসে তীর্থ করে  ।।

 

সুধা গরল এক সহিত ঝাপা

যেমন গুড়ের সঙ্গে মিঠামাখা

আমি কী ফিকিরি করব ছক্কা

লালন বলে আমার শিক্ষার তরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫