কি করি ভেবে মরি মনমাঝি ঠাহর দেখিনে

কি করি ভেবে মরি মনমাঝি ঠাহর দেখিনে

কত ব্রহ্মা আদি খাচ্ছে খাবি সেই ভবপারে যাই কেমনে ।।

 

মাড়ুয়াবাদীর এমনি ধারা 

মাঝ দরিয়ায় ডুবায় ভারা

দেশে যায় পড়িয়ে ধরা

সেই দশা মোর ভাব না জেনে ।।

 

শক্তিপদে ভক্তিহারা

কপট ভাবের ভাবুক তারা

আমার মন তেমনি ধারা

ফাঁকে ফেরে রাত্রিদিনে ।।

 

মাকাল ফলটি রাঙাচোঙা

তায় দেখি মন হলি ঘোঙা

লালন কয় তালুয়া ডোঙা

কোন ঘড়ি ডুবাই তুফানে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫