কে বোঁঝে সাঁইয়ের লীলাখেলা

কে বোঁঝে সাঁইয়ের লীলাখেলা

ওসে আপনি গুরু আপনি চ্যালা ।।

 

সপ্ততলার উপর সে

নিরূপে রয় অচিন দেশে

প্রকাশ্য রূপলীলারস চেনা যায় না

বেদের ঘোলা ।।

 

অঙ্গের খবর যে সৃষ্টি

করিল সে পরম ইষ্টি

তবে কেন আকার নাস্তি বলি না জেনে 

ভেদ নিরালা ।।

 

যদি হয় কারো চক্ষুদান

দেখে সেরূপ বর্তমান

লালন কয় তার ধ্যান-জ্ঞান

দেখি সব পুঁথিপালা ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫