কোন রাগে কোন মানুষ আছে মহারসের ধনী

কোন রাগে কোন মানুষ আছে মহারসের ধনী

চন্দ্রে সুধা পদ্মে মধু যোগায় রাত্রদিনই ।।

 

সাধক সিদ্ধি প্রবর্ত গুন

তিন রাগ ধরে আছে তিনজন

এই তিন ছাড়া রাগ নিরূপণ

জানলে ভাবিনী ।।

 

মৃণাল গতি রসের খেলা

নব গাহট নব ঘাটেলা

দশম যোগে বারি গোলা

যোগেশ্বরী অযোনী ।।

 

সিরাজ সাঁইর আদেশে লালন

বলছে বাণী শোনরে এখন

ঘুরতে হবে নাগরদোলন

না জেনে তার মূলবানী ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫