অবোধ মনরে তোমার হল না দিশে

অবোধ মনরে তোমার হল না দিশে

এবার মানুষের করণ হবে কিসে  ।।

কোনদিন আসবে যমের চেলা

ভেঙে যাবে ভবের খেলা

সেদিন হিশাব দিতে বিষম জ্বালা

ঘটবে শেষে  ।।

উজান ভাটি দুটো পথ

ভক্তিমুক্তির করণ সেতো

এবার তাতে যায় না জরাস্রোত

যমের ঘর সে  ।।

যে পরশে পরশ হবি 

সে করণ আর কবে করবি

দরবেশ সিরাজ সাঁই কয় লালন রইলি

ফাঁকির বশে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫