একদিন পারের কথা ভাবলি নারে

একদিন পারের কথা ভাবলি নারে

পার হবি হীরার সাঁকো কেমন করে  ।।

একদমের ভরসা নাই

কখন কি করবে রে সাঁই

তখন কার দিবি দোহাই

কারাগারে  ।।

বিনা কড়ির বেচা কেনা

মুখে সাঁইয়ের নাম জপনা

তাতে কি তোর অলসপনা

দেখি হা রে  ।।

ভাসাও অনুরাগী তরী

মুরশিদ কর কান্ডারী

লালন কয় যার যার পাড়ি

যাও না সেরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫