আপন মনে যার গরল মিশে

আপন মনে যার গরল মিশে

যেখানে যায় সুধার আশে তথায় গরল দেখে  ।।

মনের গরল যাবে যখন

সুধাময় সব দেখবে তখন

পরশিলে এড়ায় শমন

নইলে পড়বি পাকে  ।।

কীর্তিকর্মার কীর্তি অঠাঁই

যে যা ভাবে তাই দেখতে পায়

গরল বলে কারে দোষাই

ঠিক পড়ে না ঠিকে  ।।

রামদাস মুচির মন সরলে

চামের কৌটায় গঙ্গা মিলে

সিরাজ সাঁই কয় লালনেরে

তা কি ঘটবে তোকে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫