যেতে সাধ হয়রে কাশী কর্ম ফাঁসি বাঁধল গলায়

যেতে সাধ হয়রে কাশী কর্ম ফাঁসি বাঁধল গলায়

আর কতদিন ঘুরব এমন নাগর দোলায়  ।।

হলরে একি দশা সর্বনাশা          মনের ঘোলায়

ডুবল ডিঙ্গি নিশ্চয় বুঝি            জন্ম নালায়  ।।

বিধাতা হয় বিবাদী কি মন পাজী        ফেরে ফেলায়

বাও না বুঝে বাও তরণী               ক্রমে তলায়  ।।

কলুর বলদ যমন ঢেকে নয়ন পাকে চালায়

লালন প’ল তমনি্‌ পাকে হেলায় হেলায় ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫