আমার একি কবার কথা আপন বেগে আপনি মরি

আমার একি কবার কথা আপন বেগে আপনি মরি

গৌর এসে হৃদয়ে বসে করে আমার মন চুরি  ।।

কিবা গৌররূপ লম্পটে

ধৈর্য্য-ডুরি দেয় গো কেটে

লজ্জা-ভয় সব পালায় ছুটে

যেন ঐ রূপ মনে করি  ।।

গৌর দেখা দিল ঘুমের ঘোরে

চেতন হয়ে পাইনে তারে

পালাইল কোন শহরে

নবদলের রসবিহারি  ।।

মেঘে যেমন চাতকেরে

দেখা দিয়ে ফাঁকি করে

লালন বলে তাই না আমারে

করলেন গুরু বরাবরি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫