আর কি বসবো এমন সাধুর সাধবাজারে

আর কি বসবো এমন সাধুর সাধবাজারে

না জানি কোন সময় কি দশা ঘটে আমারে  ।।

 

সাধুর বাজারে কি আনন্দময়

অমাবস্যায় পূর্ণ-চন্দ্র উদয়

আছে ভক্তির নয়ন যার সেই চাঁদ দৃষ্ট তার

ভব বন্ধন জ্বালা যায় গো দূরে  ।।

 

দেবের দুর্লভ পদ সে

সাধু নামটি যাহার শাস্ত্রে ভাসে

আছে পতিত পাবনী গঙ্গাজননী

সেও তো সাধুর চরণ বাঞ্ছা করে  ।।

 

দাসের দাস তার দাস যোগ্য নয়

কি ভাগ্যেতে এলাম সাধুর সাধ সভায়

লালন বলে মোর ভক্তিহীন অন্তর

আবার বুঝি পড়ি কদাচারে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫