পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে 

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে 

দেখ দেখ মনরায় হইয়াছে উদয় কি আনন্দময় এই সাধ বাজারে  ।।

 

সাধু গুরুর যে মহিমা

বেদে দিতে নারে সীমা

হেন পদে যার নিষ্ঠা নাহি হয় তার

না জানি কপালে কি আছেরে  ।।

 

সাধুর বাতাসে রে মন

বনে কাষ্ঠ হয়রে চন্দন

হেন সাধ সভায় এনে মন আমায়

আবার যেন ফেরে ফেলিস না রে  ।।

 

যথারে সাধুর বাজার

তথা সাঁইর বারাম নিরন্তর

লালন বলে মন খোঁজ কী আর ধন

সাধু সঙ্গ রঙ্গে দেশ করো রে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫