আর কি হবে এমন জনম বসব সাধুর মেলে

আর কি হবে এমন জনম বসব সাধুর মেলে

হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে  ।।

 

মানব দলেরই আশায়

কত দেব দেবতা বাঞ্ছিত হয়

হেন জনম দীন-দয়াময়

দিয়েছে কোন ফলে  ।।

 

কত কত লক্ষ যোনী

ভ্রমণ করেছ জানি

মানব কুলে মন রে তুমি

এসে কি করিলে  ।।

 

ভুলো না রে মন রসনা

সমঝে কর বেচাকেনা

লালন বলে কুল পাবা না

এবার ঠকে গেলে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫