কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গায়

কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গায়

আমি বসে আছি আশাসিন্ধু কুলে সদাই  ।।

 

চাতক যেমন মেঘের জল বিনে

আহর্নিশি চেয়ে থাকে মেঘ ধেয়ানে

ও সে তৃষ্ণায় মৃত্যুর গতি জীবনে

হলো সে দশা আমার  ।।

 

ভজন সাধন আমাতে নাই

কেবল মহৎ নামের দেই গো দোহাই 

তোমার নামের মহিমা জানাও গো সাঁই

পাপীর হও সদয়  ।।

 

শুনেছি সাধুর করুণা

সাধুর চরণ পরশিলে হয়গো সোনা

বুঝি আমার ভাগ্যে তাও হোলনা

ফকির লালন কেঁদে কয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫