আর তো কালার সে ভাব নাই কো সই

আর তো কালার সে ভাব নাই কো সই

সে না ত্যজিয়ে মদন প্রেমপাথারে খেলছে সদাই প্রেম-ঝাঁপাই  ।।

 

আগর চন্দন ভূষিত সদাই

সেই কালাচাঁদ ধুলাতে লুটায়

থেকে থেকে বলছে সদাই

সাঁই দরদী কই গো কই  ।।

 

সংসসার বিরিঞ্চি আদি যার

আঁচলা ঝুলা করুয়া কোপীন সার

প্রভু শেষ লীলে করলেন প্রচার

আনকা আইন বিচার ওই  ।।

 

বেদবিধি ত্যজিয়ে দয়াময়

কী নতুন আইন আনলেন নদীয়ায়

লালন বলে আমি সে তো

ভাব জানিবার যোগ্য নয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫