আল্লা কে বোঝে তোমার অপার লীলে

আল্লা কে বোঝে তোমার অপার লীলে

তুমি আপনি আল্লা ডাক আল্লা বলে  ।।

 

নিরাকারে তুমি নূরি

ছিলে ডিম্ব অবতারি

সাকারে সৃজন গঠলেন ত্রিভুবন

আকারে চমৎকার ভাব দেখালে  ।।

 

নৈরাকারে নিগম্ভুর ধনি

তাই তো সত্য সবাই জানি

আগমের ফুল নিগুমের রসুল

এসে আদম ধড়ে জান হইলে  ।।

 

আত্মতত্ব জানে যারা

সাঁইর নিগূঢ় লীলা দেখছে তারা

নীরে নিরঞ্জন অকৈতব ধন

লালন খুঁজে বেড়ায় বন-জঙ্গলে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫