উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়

উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়

করণ তার বেদ-ছাড়া ধরা সহজে নয়  ।।

 

ডানে বেদ বামে কোরান

মাঝখানে ফকিরের বয়ান

যাহার হবে দিব্যজ্ঞান

সেহি দেখিতে পায়  ।।

 

জাহের নাই বেদ কোরানে

আছে সে অযুদত ভজনে

ঐক্য হবে যার মনে প্রাণে

নাম যার নবি কয়  ।।

 

এরফানি কোরান খুঁজে

দেখতে পাবে তনের মাঝে

ছয় লতিফা কিরূপ সাজে

জেকের উঠছে সদাই  ।।

 

নফির জোরে পাবি দেখা

বেদে যার নাই চিহ্নরেখা

সিরাজ সাঁই কয় লালন বোকা

এসব ধোঁকাতে হারায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫