কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে

কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে

মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে  ।।

 

সাধিলে নূরের পিয়ালা

খুলে যাবে রাগের তালা

অচিন মানুষের খেলা

দেখবি তবে দু’নয়নে  ।।

 

জব্বরি ছত্তুরি ধরি

সাধরে আর নূর জহরি

এ চারের করণ ভারি

আছে রে অতি গোপনে  ।।

 

ফানা-ফিস্‌শেখ বাকা ফানা স্থুল

ফানা ফিল্লা ফানাফের রসুল

এ চার মোকামে লালন

মুর্শিদ ভজে অতি নির্জনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫