এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন 

এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন 

কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন  ।।

 

শব্দের ঘরে কে বারাম দেয়

নিঃশব্দে কে আছে সদাই

যেদিন হবে মহাপ্রলয়

কে কারে করে দমন  ।।

 

দেহের গুরু আছে কেবা

শিষ্য হয়ে কে দেয় সেবা

যেদিন তাই জানতে পাবা

কোলের ঘোর যাবে তখন  ।।

 

যে ঘরামি ঘর বেঁধেছে

কোনখানে সে বসে আছে

সিরাজ সাঁই কয় তাই না খুঁজে

দিন তো বয়ে যায় লালন  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫