খুঁজে ধন পাই কী মতে পরের হাতে ঘরের কল কাঠি  ।।

খুঁজে ধন পাই কী মতে পরের হাতে ঘরের কল কাঠি  ।।

 

আবার শতেক তালা আঁটা ঘরে মাল কুঠি  ।।

শব্দের ঘরে নিঃশব্দের কুঁড়ে

সদায় তারা আছে জুড়ে

দিয়ে জীবের নজরে

ঘোর টাটি  ।।

 

আপন ঘরে পরের কারবার

দেখলাম নারে তার বাড়িঘর

আমি বেহুশ মুটে বা কার

মোট খাটি  ।।

 

থাকতে রতন আপন ঘরে

একি বেহাত আজ আমারে

লালন বলেরে মিছে মন রে

এ ঘর- বাটি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫