একাকারে হুহুংকার মেরে আপনি সাঁই রাব্বানা

একাকারে হুহুংকার মেরে আপনি সাঁই রাব্বানা

অন্ধকার ধন্দকার কুওকার নৈরেকার সব লিনা  ।।

 

কুন্‌ বলে এক শব্দ করে

সেই শব্দে দূর ঝরে

ছটি গুটি হল তাতে

শোন গো তার বর্ণনা  ।।

 

সেই ছয় গুটি হতে

ছয়টি জিনিস পয়দা তাতে

আসমান জমিন সৃজিতে

মনে তার বাসনা  ।।

 

ছয়েতে তসবি হল

সেই তসবি জপ করিল

কোরানেতে প্রমাণ র’ল

লালন কয় শোন তার ঠিকানা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫