এ দেশেতে এই সুখ হল আবার কোথায় যাই না জানি

এ দেশেতে এই সুখ হল আবার কোথায় যাই না জানি

পেয়েছি এক ভাঙ্গা তরণী জনম গেল ছেঁচতে পানি  ।।

কার বা আমি কেবা আমার

প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার

বৈদিক মেঘে ঘোর অন্ধকার

উদয় হয় না দিনমণি  ।।

আর কি রে এই পাপীর ভাগ্যে

দয়াল চাঁদের দয়া হবে

কতদিন এই হালে যাবে

বাইয়ে পাপের তরণী  ।।

কার দোষ দিব এই ভুবনে

হীন হয়েছি ভজন গুনে

লালন বলে কত দিনে

পাব সাঁইর চরণ দুখানি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫