কে আমার পাঠালে এহি ভব নগরে

কে আমার পাঠালে এহি ভব নগরে

মনের আঁন্ধারহরা চাঁদ সেই যে দয়াল চাঁদ

আর কতো দিনে দেখবো তারে  ।।

কে দিবে রে উপসনা

করি রে আজ কি সাধনা

কাশীতে যাই কি কাননে থাকি

আমি কোথায় গেলে পাব সে চাঁদেরে  ।।

মনো ফুলে পূজিব কি

নাম ব্রহ্ম রসনায় জপি

কি সে দয়া তার হবে পাপীর পর

অধীন লালন বলে তাইলে পড়লাম ফেরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫