ওগো মানুষের তত্ত্ব বল না

ওগো মানুষের তত্ত্ব বল না

ভাবের মানুষ কয়জনা  ।।

 

এই মানুষে আছে রে মন

যারে বলে মানুষ রতন

মনের মানুষ অধর মানুষ

সহজ মানুষ কোনজনা  ।।

 

ওগো অটল মানুষ

রসের মানুষ সোনার মানুষ

ভাবের মানুষ সরল মানুষ

সেই মানুষটি কোনজনা  ।।

 

ফকির লালন বলে

মানুষ মানুষ সবাই বলে

এই মানুষে সেই মানুষে

কোন মানুষের করি ভজনা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫