ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না

ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না

নিরঞ্জন সেই প্যাঁচের ধারা সে ভেদ বোঝা গেল না  ।।

 

না ছিল নূরের বিম্বু

না ছিল নৈরেকার সিন্ধু

তখন আমার দীনবন্ধু

আওয়াজ করে এ ভেদ বলতে মানা  ।।

 

পঞ্চনূরি পঞ্চ অঙ্গে

দাঁড়িয়ে ছিল প্রেম তরঙ্গে

আলেফ লাম মিম কোন অঙ্গে

তখন খেলকা তহবন ছিল না  ।।

 

খেলকা ছিল মায়ের উদরে

নেংটা এলাম ভাবসাগরে

লালন বলে বিচার করে

তখন লজ্জা শরম ছিল না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫