কতদিন আর রইবি রঙ্গে

কতদিন আর রইবি রঙ্গে

বাড়িতেছে বেলা ধর এই বেলা যদি বাঁচতে চাও তরঙ্গে  ।।

নিকটে বিকটে বেশেতে শমন

দাঁড়াইয়া আছে হরিতে জীবন

মানিবে না কারে কেশে ধরে তোকে

লয়ে যাবে সে জন আপন সঙ্গে  ।।

দারা-সূত-আদি যত প্রিয়জন

বক্ষমাঝে যাদের রাখ সারাক্ষণ

আমার আমার বল বারেবারে

তখনি হেরিবে না কেহ অপাঙ্গে  ।।

অতএব শোন থাকিতে জীবন

কর অন্বেষণ পতিতপাবন

সিরাজ সাঁই কয় লালন অধম তারণ

বাঁচো এখন পাপ আতঙ্কে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫