কোন কুলেতে যাবি মনরায়

কোন কুলেতে যাবি মনরায়

গুরুকুল ধরতে গেলে লোককুল ছাড়তে হয়  ।।

দুকূল ঠিক রয় না গাঙে

এক কূল গড়ে আর এক কূল ভাঙ্গে

তমনি যেন সাধুর সঙ্গে

বেদবিধির কুল দূরে রয়  ।।

রোজা -পূজা জাতের আচার

মন যদি চায় কর এবার

বেজাতের কাজ বেদান্তর

মায়াবাদীর কার্য নয়  ।।

ভেবে বুঝে এক কূল ধর

দোটানায় কেন ঘুরে মর

সিরাজ সাঁই কয় লালন তোর

ফুঁ ফুরাবে কোন সময়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫