কার ভাবে শ্যাম নদেয় এল

কার ভাবে শ্যাম নদেয় এল

ও তার ব্রজভাবের কি অসুসার ছিল  ।।

 

গোলকেরই ভাব ত্যজিয়ে সে-ভাব

ব্রজপুরে প্রভু লয়েছিল যে-ভাব

এবে নাহি তো সে-ভাব দেখি নতুন ভাব

এভাব বুঝিতে কঠিন হল  ।।

 

সত্যযুগে সঙ্গে কৌশিক ছিল

ত্রেতায় সীতা লক্ষী হল

এবে দ্বাপরের সঙ্গীনী রাধা রঙ্গিণী

কলির ভাবে তারা কোথায় র’ল  ।।

 

কলিযুগের ভাব একি অসম্ভব

নাহি ব্রতপূজা নাহি অন্য লাভ

ছিন্ন দণ্ড বেশ কেবল দণ্ড কৌমন্ডল

নিতাই আবার তাহা ভেঙে দিল  ।।

 

উহার ভাব জেনে ভাব নেওয়া হল দায়

না জানি কখন কী ভাব উদয়

করলে তিনটি লীলে একা নদীয়ায়

লালন ভেবে দিশে নাহি পেল  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫