কারে দিব দোষ নাহি পরের দোষ

কারে দিব দোষ নাহি পরের দোষ

আপন মনের দোষে আমি প’লাম ফেরে

আমার মন যদি বুঝিতো লোভের দেশ ছাড়িত 

লয়ে যেত আমায় বিরাজ্য পরে  ।।

মনের গুনে কেহ হোল মহাজন

বেপার কৈরে পেলো অমূল্য রতন

আমারে মজালি ওরে অবোধ মন

পারের সম্বল কিছুই না গেলাম করে  ।।

অন্তিম কালের কালে কিনা জানি হয়

একদিনও ভাবলি না অবোধ মনুরায়

ভেবেছো দিন এমনি বুঝি যায়

জানা যাবে যেদিন শমনে ধরে  ।।

কামে চিত্ত হত মনরে আমার

সুধা ত্যাজে গরল খায় বেশুমার

সিরাজ সাঁই কয় লালন রে তোমার

ভগ্ন দশা ভারি দেখি আখেরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫