বিষয় বিষে চঞ্চলা মন দিবারজনী

বিষয় বিষে চঞ্চলা মন দিবারজনী

মন তো বোঝালে বোঝে না কর্মকাহিনী  ।।

বিষয় ছাড়িয়ে কবে

মন আমার শান্ত হবে

আমি কবে সে চরণ করিব স্মরণ

শীতল হবে তাপিত প্রাণী  ।।

কোনদিন শ্মাশানবাসী হব

কি ধন সঙ্গে লয়ে যাব

যাই কি করে বয়ে ভূতের বোঝা লয়ে 

ভাবলাম না গুরুর বাণী  ।।

অনিত্য দেহেতে বাসা

তাইতো এতো আশার আশা

অধীন লালন তাই বলে নিত্য হলে

আর কতই মনে করতাম না জানি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫