কারে বলব আমার মনের বেদনা

কারে বলব আমার মনের বেদনা

এমন ব্যথার ব্যথিত মেলেনা  ।।

যে দুঃখে আমারো মন

আছে সদাই উচাটন বল্লে সারে না 

গুরু বিনে আর না দেখি কিনার

তাঁরে আমি ভজলাম না  ।।

অনাথের নাথ যে জন আমার

সে আছে কোন অচিন শহর তারে চিনলাম না

কি করি কি হয় দিনের দিন যায়

কবে পূরবে মনের বাসনা  ।।

অন্য ধনের নয়রে দুখী

মন বলে আজ হৃদয় রাখি শ্রীচরণখানা

লালন বলে মোর পাপের নাইরে ওর

আশা তাইতে পূর্ণ হোল না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫