গুরু বিনে কি ধন আছে

গুরু বিনে কি ধন আছে

কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে  ।।

বিষয় ধনের ভরসা নাই

ধন বলিতে গুরু গোঁসাই

যে ধনের দিয়ে দোহাই

ভব তুফান যাবে বেঁচে  ।।

পুত্র পরিবার ভবের ভূষণ

ভুলায়েছে ভবের ভূবন

মায়ায় ভুলে অবোধ মন

গুরু ধনকে ভাবলি মিছে  ।।

কী ধনে কী গুনপনা

অন্তিমকালে যাবে জানা

গুরুধন এখন চিনলে না

নিদানে পস্তাবে পাছে  ।।

গুরুধন অমূল্য ধন রে

কু-মনে বুঝলি না রে

সিরাজ সাঁই কয় লালন তোরে 

নিশ্চয় পেঁচোয় পেয়েছে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫