কার ভাবে এ ভাব হারে জীবনকানাই

কার ভাবে এ ভাব হারে জীবনকানাই

করে বাঁশি নাই মাথায় চূড়া নাই  ।।

 

ক্ষীর-সর-ননী খেতে

বাঁশিটি সদাই বাজাতে

কী অসুখ পেয়ে তাতে

কাঙাল হলি ভাই  ।।

 

অগুরু চন্দন আদি

মাখিতে নিরবধি

সেই অঙ্গ ধুলায় অদ্ভুতি

এখন দেখতে পাই  ।।

 

বৃন্দাবন যথার্থ বন

তো বিনে হল রে এখন

মানুষ লীলে করলে কোনজন

লালন বলে তাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫