কি শোভা দ্বিদল পরে

কি শোভা দ্বিদল পরে

রস-মণিমাণিক্যে রূপ ঝলক মারে ।।

 

অবিম্ব গম্ভুতে নিত্য স্ব গোলক

বিরাজ করে তাহে পূর্ণ ব্রহ্মলোক

হলে দ্বিদল নির্ণয়, শোব জানা যায়

প্রসন্ধি থাকে না সাধনদ্বারে ।।

 

শতদল সহস্র দলের দল

রসবতি রূপে করে চলাচল

দ্বিদলে স্থিতি বিদ্যুৎ আকৃতি

ষড়দলে বারাম যোগান্তরে ।।

 

ষড়দলে সেতো ষড়তত্ব হয়

দশোমদলে মৃণালগতি গঙ্গা বয়

ত্রিধারা তার, ত্রিগুনে বিচার

লালন কয় গুরু অনুসারে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫